বার্সার সাথে ব্যবধান কমানোর ম্যাচেও রিয়ালের হোঁচট

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে কষ্টেশিষ্টে হারিয়ে পাক্কা তিন পয়েন্ট নিজেদের করে নিয়েছে রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা। সেই জয়ে

2023-03-06T08:31:03+00:00
2023-03-06T08:31:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্সার সাথে ব্যবধান কমানোর ম্যাচেও রিয়ালের হোঁচট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৮:৩১ এএম   (ভিজিট : ১৭১)
X

ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে কষ্টেশিষ্টে হারিয়ে পাক্কা তিন পয়েন্ট নিজেদের করে নিয়েছে রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা। সেই জয়ে মাদ্রিদ জায়ান্টদের চেয়ে ১০ পয়েন্টে কাতালান জায়ান্টরা এগিয়ে যায় লা লিগার পয়েন্ট টেবিলে।

রিয়ালের সামনে সেই ব্যবধান ৭ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ ছিল। তবে তাতে পুরোপুরি ব্যর্থ কার্লো আনচেলত্তির দল। বেতিসের মাঠে রবিবার রাতে গোলশূন্য ড্র করেছে রিয়াল।

প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি রিয়াল। বিরতির পর অবশ্য রিয়াল বেতিসকে শক্তভাবেই চেপে ধরেছিল মাদ্রিদ জায়ান্টরা। তবে জালের দেখা মেলেনি। করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা অসংখ্য সুযোগ মিস করেছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রিয়াল। লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হারে রিয়াল।ৎ


বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy