আইসিসির সদস্যপদ হারানোর শঙ্কায় আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে নারী ক্রিকেট নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট

2023-03-08T09:24:32+00:00
2023-03-08T09:24:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইসিসির সদস্যপদ হারানোর শঙ্কায় আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৯:২৪ এএম   (ভিজিট : ১৩৩)
X

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে নারী ক্রিকেট নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যপদ হারানোর শঙ্কায় পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ইএসপিএন ক্রিকইনফো থেকে পাওয়া খবর অনুযায়ী, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা আফগানিস্তানের সদস্যপদ কেড়ে না নেওয়ার জন্য আইসিসির কাছে জানাবেন বলে শোনা যাচ্ছে।আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পরিস্থিতি বিবেচনা করে সদস্যপদ কেড়ে না নেওয়ার কথা জানাবে। 

আইসিসি বোর্ডের সদস্য এবং ওয়ার্কিং গ্রুপের সদস্য রস ম্যাককলাম ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, যে আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ, আফগান বোর্ডের সদস্যরা দেশের নারী ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। নারীদের ক্রিকেট খেলতে বাধা দেওয়া গুরুতর অপরাধ। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে আফগানিস্তান।


বাবু/এ আর 




  বিষয়:   আফগানিস্তান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy