রেফারিকে মারধরের পর থুথু, আজীবন নিষিদ্ধ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সিরিয়ার শীর্ষ লিগের ম্যাচে রেফারিকে আক্রমণ এবং থুথু দেওয়ার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আহমেদ আল-সালেহ। এই ডিফেন্ডারকে আজীবন

2023-03-09T07:27:19+00:00
2023-03-09T07:27:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেফারিকে মারধরের পর থুথু, আজীবন নিষিদ্ধ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৭:২৭ এএম   (ভিজিট : ১৩৭)
X

সিরিয়ার শীর্ষ লিগের ম্যাচে রেফারিকে আক্রমণ এবং থুথু দেওয়ার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আহমেদ আল-সালেহ। এই ডিফেন্ডারকে আজীবন নিষিদ্ধ করেছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)।

সিরিয়ার প্রো লিগে গত মাসে আল-জাইশ ও আল-ওয়াথবার ম্যাচের ঘটনা এটি। প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন আল-জাইশের ফুটলার আল-সালেহ। এর আগে একজন অফিসিয়ালকে লাথি মারেন তিনি। এরপর উভয় দলের খেলোয়াড়রা তাকে সরিয়ে নেন।

লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে মাঠের পাশের একটি চেয়ারে লাথি মারেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এক বিবৃতিতে এসএফএ জানিয়েছে, ম্যাচের পর ড্রেসিং রুমেও রেফারিকে অপমান করেন আল-সালেহ।

শৃঙ্খলা কমিটি আল-সালেহকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে এবং সিরিয়ার ক্রীড়া ফেডারেশন সংস্থা থেকে তাকে বরখাস্তের প্রস্তাব করেছে। ফলে কোচিংসহ ভবিষ্যতে কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

এসএফএ আরও বলেছে, এই শাস্তি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ পাবেন না আল-সালেহ। আল-সালেহর ওই লাল কার্ড দেখার ম্যাচে তার দল হেরে যায় ১-০ গোলে।

বাবু/এ আর




  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy