আমার ক্যাচটা বাদে সবাই ভালো ফিল্ডিং করেছে: সাকিব

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে

2023-03-10T09:17:48+00:00
2023-03-10T09:17:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমার ক্যাচটা বাদে সবাই ভালো ফিল্ডিং করেছে: সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৯:১৭ এএম   (ভিজিট : ১৩৩)
X

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। যা টাইগাররা ৪ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখেই পেরিয়ে যায়। 

এই ম্যাচে টাইগাররা দুর্দান্ত কিছু ফিল্ডিংয়ের উদাহরণ তৈরি করেছেন। যদিও ব্যক্তিগত ১৯ রানে থাকা অবস্থায় জস বাটলারের সহজ ক্যাচ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শঙ্কা ছিল তার দলকে সেই মিসের বড় প্রতিদান দিতে হয় কি-না!

সেই ক্যাচ ছাড়ার পর ইংলিশ অধিনায়ক বাটলার আরও ৪৮ রান করেছিলেন। তবে ভয়ংকর হয়ে উঠা এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার হাসান মাহমুদ। পরবর্তীতে ইংলিশদের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল। ম্যাচ শেষে সাকিব নিজের হাত ফসকানো ওই ক্যাচ বাদে দলের ফিল্ডিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর সময় ধারাভাষ্যকারের সঙ্গে আলাপে সাকিব জানান, ‘আমরা যেভাবে ম্যাচটি হাতের কাছে এনেছি তা ছিল দুর্দান্ত। আমাদের বোলিংয়ের শুরুতে অনেকটা ব্যাকফুটে চলে যাই। তখন পিছিয়ে পড়েও কিন্তু দলের কেউ আতঙ্কিত হয়নি। আমার ড্রপ করা ক্যাচ ছাড়া সবাই ভালো ফিল্ডিং করেছে। সবসময়ই আমরা সেটাই করতে চাই। যখন আপনি খুব বেশি চিন্তা করবেন না, তখন আপনি ভাল পারফর্ম করবেন।’

সাকিব আরও বলেন, ‘আশা করি আমরা এটি চালিয়ে যেতে পারব। খুব ভালোভাবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। আমরা এখান থেকেই দলটাকে গড়ে তুলতে পারি। প্রথম জয়কে কাজে লাগিয়ে আরও ভালো ফল নিয়ে আসতে পারি।’

বাবু/এ আর 




  বিষয়:   সাাকিব 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy