সৌদি প্রো লিগ: ম্যাচ হেরে রোনালদোর কাণ্ড!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সৌদি প্রো লিগে হারের স্বাদ পেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসের। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হয় আল-নাসের ও

2023-03-10T14:35:08+00:00
2023-03-10T14:35:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদি প্রো লিগ: ম্যাচ হেরে রোনালদোর কাণ্ড!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ১১৬)
X

সৌদি প্রো লিগে হারের স্বাদ পেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসের। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হয় আল-নাসের ও আল- ইত্তিহাদ। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল-ইত্তিহাদ।

ম্যাচ হেরে চমর হতাশা প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সিআরসেভেন। মাঠ থেকে টানেলে ঢোকার আগে হতাশার চরমে পৌঁছান এই পর্তুগিজ মহাতারকা। দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন তিনি। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে টানেলের ভেতরে চলে যান তিনি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন সাবেক রিয়াল তারকা। রোনালদো তার পোস্টে বলেন, ‘এই ফলাফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী। আল-নাসের সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন।’

সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে উড়ছিলো রোনালদোর আল-নাসের। পর্তুগিজ সুপারস্টার ক্লাবের হয়ে শেষ চার ম্যাচে করেন ৭ গোল। একইসঙ্গে দুইটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।


বাবু/এ আর




  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy