দলের খেলায় অসন্তুষ্ট আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

স্পোর্তিং লিসবনের বিপক্ষে ম্যাচে এক পর্যায়ে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল আর্সেনাল শিবিরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র করলেও

2023-03-11T08:22:13+00:00
2023-03-11T08:26:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলের খেলায় অসন্তুষ্ট আর্সেনাল কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৮:২২ এএম  আপডেট: ১১.০৩.২০২৩ ৮:২৬ এএম  (ভিজিট : ১৭৯)
X

স্পোর্তিং লিসবনের বিপক্ষে ম্যাচে এক পর্যায়ে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল আর্সেনাল শিবিরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র করলেও দলের খেলায় সন্তুষ্ট নন মিকেল আরতেতা। দলের রক্ষণ বেশ ভাবাচ্ছে লন্ডনের ক্লাবটির কোচকে।

ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত বৃহস্পতিবারের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। ২২তম মিনিটে উইলিয়াম সালিবার গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর দুই গোল হজম করে বসে তারা। ৬২তম মিনিটে প্রতিপক্ষের আত্নঘাতী গোলে হার এড়াতে পারে আর্তেতার দল।

এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে দুই গোল হজম করল আর্সেনাল। প্রিমিয়ার লিগে গত রোববার বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৩-২ ব্যবধানে জেতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি।

স্পোর্তিং ম্যাচের পর স্প্যানিশ কোচ আর্তেতা বলেন, রক্ষণে জমাট না হতে পারলে সামনে তাদের সমস্যায় পড়তে হবে। আমরা সহজেই অনেক গোল হজম করছি, বিশেষ করে এমন একটি প্রতিযোগিতায় যেখানে আপনি টিকে থাকবেন নয়তো ছিটকে যাবেন। আমরা যথেষ্ট ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি এবং আমাদের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে আরও ভালো করতে হবে।

বাবু/এ আর 




  বিষয়:   অসন্তুষ্ট  কোচ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy