বার্সার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গুঞ্জন উঠেছিল রেফারিকে ঘুস দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবার সেই গুঞ্জন রূপান্তরিত হলো অভিযোগে। রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক

2023-03-11T09:45:06+00:00
2023-03-11T09:45:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্সার বিরুদ্ধে ঘুষের অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৯:৪৫ এএম   (ভিজিট : ১৪০)
X

গুঞ্জন উঠেছিল রেফারিকে ঘুস দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবার সেই গুঞ্জন রূপান্তরিত হলো অভিযোগে। রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক প্রধান হোসে মারিয়া এনরিকস নেগরেইরাকে ঘুস দেওয়ায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে দলটির বিরুদ্ধে।

শুক্রবার বার্সেলোনার একটি আদালতে এ বিষয় শুনানি হয়েছে। শুনানিতে বলা হয়েছে, বার্সেলোনা ক্লাবের সাবেক কর্মকর্তা ও নেগরেইরাকে দুর্নীতি, বিশ্বাস লঙ্ঘন এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভকে’ বার্সেলোনা অর্থ প্রদান করে বলে জানতে পেরেছে স্পেনের প্রসিকিউটর অফিস।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি— ২০১৬ সালে পাঁচ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে পাঁচ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে তিন লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা। কোম্পানিটির কর নিরীক্ষণের পর তদন্ত শুরু হয় এবং নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। সেই জিজ্ঞাসাবাদের পরেই অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এর আগে নেগরেইরা আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, দায়িত্বে থাকাকালীন বার্সেলোনাকে কোনো সুবিধা তিনি দেননি। পরামর্শমূলক কাজের জন্য তাকে এই অর্থ প্রদান করেছিল ক্লাবটি। ম্যাচের সময় রেফারির সঙ্গে খেলোয়াড়দের কেমন আচরণ করা উচিত, এসব বিষয়ে পরামর্শ দেওয়ার বিষয় ছিল সেখানে। এ ছাড়া ম্যাচের রেফারি কে থাকবেন, তার ওপর নির্ভর করে তারা কী করতে পারবে বা কী করতে পারবে না, সে বিষয়েও তিনি পরামর্শ দিতেন।

তবে অর্থের বিনিময়ে বার্সেলোনাকে যে তিনি পরামর্শ দিয়েছেন, এমন কোনো প্রমাণাদি দেখাতে পারেননি নেগরেইরা। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের খবর— নেগরেইরা স্প্যানিশ কর এজেন্সিকে বলেছেন, অর্থ প্রদানের পেছনে বার্সেলোনার লক্ষ্য ছিল তাদের ম্যাচগুলোতে ‘নিরপেক্ষ’ রেফারি রাখা।

বাবু/এ আর 




  বিষয়:   বার্সা  ঘুষ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy