২০ মাসে গমের দাম সর্বনিম্ন পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ মূল্য সামান্য বেড়েছে। শুক্রবার (১০ মার্চ)যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দাম কমায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।

2023-03-12T00:21:12+00:00
2023-03-12T00:21:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
২০ মাসে গমের দাম সর্বনিম্ন পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১২:২১ এএম   (ভিজিট : ১৭৮)
X


আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ মূল্য সামান্য বেড়েছে। শুক্রবার (১০ মার্চ)যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দাম কমায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। তবে এখনও খাদ্যপণ্যটির দর গত ২০ মাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধির দারুণ সম্ভাবনা জেগেছে। এতে সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে। ফলে গত ৭ দিন ধরে গমের দাম দ্রুতগতিতে কমছিল। অবশেষে তা ঘুরে দাঁড়িয়েছে।

মার্কিন মুদ্রা ডলারের দরপতন ঘটেছে। তাতে বিশ্ববাজারে ইউএস খাদ্যশস্য আরও প্রতিযোগিতার মুখে পড়েছে। ইউরোপের মার্কেটও চাপে পড়েছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় গমের চুক্তি ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন মূল্য স্পর্শ করেছে। গত ৪ সপ্তাহে বিশ্ববাজারে খাদ্যপণ্যটি দাম হারিয়েছে ১৫ শতাংশের বেশি।

যুক্তরাষ্ট্রের প্রাইস ফিউচার্স গ্রুপের বাজার বিশ্লেষক জ্যাক স্কোভিলে বলেন, গমের বাজারে বর্তমানে মন্দা বিরাজ করছে। কারণ, রাশিয়া কম দামে পণ্যটি বিক্রি করছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চাপে পড়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   দাম সর্বনিম্ন  গম 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy