ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে

2023-03-12T14:39:04+00:00
2023-03-12T15:58:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ২:৩৯ পিএম  আপডেট: ১২.০৩.২০২৩ ৩:৫৮ পিএম  (ভিজিট : ১৬৫)
X


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

প্রথম সিরিজেই জয়ের হাতছানি 

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সাগরিকার পাড়ে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বিকেল ৩টার এই ম্যাচে লাল সবুজের দল জিতলেই হবে ইতিহাস, টি-টোয়েন্টিতে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ের ইতিহাস।

উইকেটের সেঞ্চুরির সামনে মোস্তাফিজ 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের উইকেট ৯৮টি। আজ ২ উইকেট নিলেই পূর্ণ হবে উইকেটের সেঞ্চুরির।

সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হাসান

স্বাগতিক শিবিরে সিরিজ জয় নিয়ে বিশ্বাস শতভাগ। সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার সিরিজ জেতা নিয়ে প্রশ্নের মুখে হাসান মাহমুদ প্রতিবারই দিয়েছেন আত্মবিশ্বাস। ‘আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।’

টি-টোয়েন্টির এই দলটিই সেরা 

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তরুণ পেসার হাসান মাহমুদতো বলেই দিলেন, এই টি-টোয়েন্টি দল এক ঝাঁক সেরা খেলোয়াড় নিয়ে গড়া।

‘এই মুহূর্তে আমাদের যে টি-টোয়েন্টি দলটা আছে, আমি মনে করি বেস্ট বাঞ্চ অব প্লেয়ার্স। সবাই খুবই দুর্দান্ত এবং মাঠে শেষ পর্যন্ত খুবই এফোর্ট দেয়। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, আমার মনে হয় ওয়ানডে বা টি-টোয়েন্টি; যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব।’

-বাবু/এ.এস





  বিষয়:   ফিল্ডিং  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy