ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। কিছুতেই যেন এই বৃত্ত ভাঙতে

2023-03-12T17:16:53+00:00
2023-03-12T17:16:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৩২)
X

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। কিছুতেই যেন এই বৃত্ত ভাঙতে পারছেন না তিনি। সিরিজেরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংস ওপেন করতে নেমে দুই অঙ্ক ছুঁতে পারলেন না এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলে তার সংগ্রহ ৯ রান।

লিটন ফেরায় ১৬ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে। ৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৮ রান। এর আগে সিরিজ জয়ের মিশনে নেমে স্বপ্নের মতো শুরু বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বড় সংগ্রহ করতে দেয়নি টাইগার বোলাররা। মূলত মেহেদী মিরাজের স্পিন বিষে নীল হয় ইংলিশরা। ১২ রান দিয়ে এই বোলার শিকার করেন ৪ উইকেট।

তবে শেষ দিকে বেন ডাকেটের ব্যাটে চড়ে একশ রান পার করে ইংল্যান্ড দল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১১৭ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। 

বাবু/জেএম




  বিষয়:   লিটন  দাস 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy