জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ইংল্যান্ড পেসারদের বোলিং তোপে

2023-03-12T17:55:14+00:00
2023-03-12T17:59:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয়ের পথে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৫:৫৫ পিএম  আপডেট: ১২.০৩.২০২৩ ৫:৫৯ পিএম  (ভিজিট : ১৩২)
X

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ইংল্যান্ড পেসারদের বোলিং তোপে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। তবে দলীয় ৫৬ রানে সাজঘরে ফিরে যান হৃদয়। 

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে চার মারেন রনি তালুকদার। প্রথম ওভার থেকে ৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ক্রিস ওকস। ওভারের তৃতীয় বলে চার মারেন লিটন দাস। এই ওভার থেকে ৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন স্যাম কুরান। ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে সল্টের হাতে ধরা পড়েন লিটন। দলীয় ১৬ রানে ৯ বলে ৯ রান করে সাঝঘরে ফিরে যান লিটন। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। এই ওভার থেকে মাত্র ২ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন জোফরা আর্চার। এই ওভার থেকে চার রান পায় বাংলাদেশ। এরপর ইনিংসের পঞ্চম ওভারে আবারো বোলিংয়ে আসেন কুরান। এই ওভার থেকে ৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

ইনিংসের ছষ্ঠ ওভারে বোলিংয়ে এস রনি তালুকদারকে আউট করেন জোফরা আর্চার। দলীয় ২৭ রানে ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান রনি। এরপর ক্রিজে আসেন তৌহিদ হৃদয়। 

এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। শান্ত দেখেশুনে খেললেও কিছুটা দ্রুত গতিতে রান তুলতে থাকেন হৃদয়। তবে দলীয় ৫৬ রানে ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর ক্রিজে আসেন মেহেদী মিরাজ। শেষ খবর পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৫। জয়ের জন্য ৩০ বলে ২৩ রান প্রয়োজন বাংলাদেশর।

বাবু/জেএম




  বিষয়:   জয়ের  পথে  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy