নতুন কোচ পেল একুয়েডর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নতুন কোচ পেল একুয়েডর। কাতারের সাবেক কোচ ফেলিক্স সানচেসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল একুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন

2023-03-13T09:52:51+00:00
2023-03-13T09:52:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন কোচ পেল একুয়েডর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৯:৫২ এএম   (ভিজিট : ১৬২)
X

নতুন কোচ পেল একুয়েডর। কাতারের সাবেক কোচ ফেলিক্স সানচেসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল একুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন (এফইএফ)। চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানচেস। তার মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে একুয়েডরের বিদায়ের পর সরিয়ে দেওয়া হয় কোচ গুস্তাভো আলফারোকে। তার স্থলাভিষিক্ত হলেন সানচেস।

সানচেসের কোচিংয়ে গত বিশ্বকাপে খেলে কাতার। ‘এ’ গ্রুপে সবগুলো ম্যাচ হেরে বিদায় নেয় স্বাগতিকরা। তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পারে মধ্যপ্রাচ্যের দলটি। 
সানচেস কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা একাডেমিতে। ২০১৯ সালে তার হাত ধরে এশিয়ান কাপের শিরোপা জেতে কাতার।


বাবু/এ আর 




  বিষয়:   খেলা  সানচেসের 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy