দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’ করলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর

2023-03-14T18:16:27+00:00
2023-03-14T18:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’ করলেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬:১৬ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৩ ৬:১৮ পিএম  (ভিজিট : ২২৮)
X


সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৭টি। প্রথম দুই ম্যাচ থেকে দুটি উইকেট পান ফিজ। আজ ডেভিড মালান উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূরণ করলেন তিনি।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুল শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হয় দুপুর ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি-স্পোর্টস।

প্রথম বাংলাদেশি হিসেবে এর আগে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান অধিনায়ক সাকিব আল হাসান। ১১১ ম্যাচে ১৩০ উইকেট আছে সাকিবের।

সাকিব ও মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার।

২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর থেকে এখন পর্যন্ত ৮০টি ম্যাচ খেলেছেন তিনি। ২২.০৪ গড়ে তিনি নিয়েছেন ১০০ উইকেট। যেখানে সর্বোচ্চ ২২ রানে ৫ উইকেট।

-বাবু/এ.এস





  বিষয়:   মুস্তাফিজ  সেঞ্চুরি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy