হারের দায় নিজের ঘাড়ে নিলেন বাটলার

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকা আসার পরও হয়তোবা জস বাটলার ভাবেননি এমন পরিস্থিতিতে পড়তে হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি

2023-03-14T22:29:51+00:00
2023-03-14T22:46:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হারের দায় নিজের ঘাড়ে নিলেন বাটলার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০:২৯ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৩ ১০:৪৬ পিএম  (ভিজিট : ১৬৩)
X

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকা আসার পরও হয়তোবা জস বাটলার ভাবেননি এমন পরিস্থিতিতে পড়তে হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে এসে তার দলকে পড়তে হয়েছে রীতিমতো অথৈয় সাগরে। হোয়াইটওয়াশ হওয়ার পর এমন হারে নিজেকেই কাঠগড়ায় তুললেন ইংলিশ অধিনায়ক।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ভালোই এগোচ্ছিল তারা তবে মাঝের সময়ে একই ওভারে জস বাটলার এবং ডেভিড মালানের বিদায়ে পথ হারায় ইংলিশরা। বাটলার মনে করেন এখানেই পিছিয়ে পড়ে তার দল।

ইংলিশ অধিনায়ক ম্যাচ শেষে বলেন, 'পরপর দুই উইকেট হারানো ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ড্রাইভ (অল্পের জন্য রান আউট হয়েছিলেন) না দেওয়ার কারণে আমি নিজেকে নিয়ে হতাশ। সম্ভবত সেটি আমাদের ম্যাচ হারার কারণ।’ 

বাটলার যোগ করেন, 'আমরা (বোলিংয়ে) দারুণভাবে ফিরে এসেছিলাম। আমরা মাঠে কিছু সুযোগ নষ্ট করেছি, যা খুবই হতাশাজনক। ম্যাচ যতই এগিয়েছে উইকেট আরও ভালো হয়েছে। আমার মনে হয়, আমরা ওদের কাঙ্ক্ষিত সংগ্রহে আটকে রাখতে পেরেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, আমরা এই রান তাড়া করতে পারব, কিন্তু সেটা হয়নি।’

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy