খাবার কিনতে হিমশিম খাচ্ছে মানুষ, ভুগছেন পুষ্টিহীনতায়

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

বেঁচে থাকার জন্য খাবার অনেক জরুরী। কিন্তু বাড়তি দামের কারণে মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। ফলে পুষ্টিহীনতায় ভুগছেন

2023-03-15T14:11:51+00:00
2023-03-15T14:11:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাবার কিনতে হিমশিম খাচ্ছে মানুষ, ভুগছেন পুষ্টিহীনতায়
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ২:১১ পিএম   (ভিজিট : ২১৮)
X


বেঁচে থাকার জন্য খাবার অনেক জরুরী। কিন্তু বাড়তি দামের কারণে মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। ফলে পুষ্টিহীনতায় ভুগছেন অনেকে। বাড়তি দামের কারণে অনেকে মাছ-মাংস ফলমূল কেনা থেকে বিরত থাকছেন। যার কারণে বিশাল এক জনগোষ্ঠী ভুগছে অপুষ্টিতে। 

আগে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষেরা আমিষের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগির মাংস কিনত, কিন্তু বর্তমানে ব্রয়লার মুরগির দাম ২৪০ থেকে ২৫০ টাকা হওয়ায় তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে তাদের শরীরে আমিষের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। ক্রমের তারা অপুষ্টিতে ভুগছেন। 

চাল

চাল

আজ (১৫ মার্চ) বুধবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে। মাঝারী চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

রুই মাছ

রুই মাছ

বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা কেজি। ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। দেশী মুরগীর দাম ৪৮০ থেকে ৬৬০ টাকা। আর ব্রয়লার মুরগীর দাম  ২৪০ থেকে ২৫০ টাকা। ফার্মের মুরগীর ডিমের দাম প্রতি হালি ৪০ থেকে ৪৫ টাকা। 

শসা

শসা

আজ বাজারে আলু প্রতি কেজির দাম ১৮ থেকে ২২ টাকা। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজি। আর লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকা দরে। 

আটা-ময়দা

আটা-ময়দা

বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৬৪ থেকে ৬৮ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

আজ বাজারে লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩০ টাকা। 

ডাল

ডাল

বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারী দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৪৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭২ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। 

বাবু/এনবি





  বিষয়:   খাবার  অপুষ্টি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy