এবার ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি বছরে চূড়ান্ত হওয়া সব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আজ শুক্রবার (১৭ মার্চ) এই ঘোষণা দেয়

2023-03-17T20:13:15+00:00
2023-03-17T20:13:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ১২৬)
X


চলতি বছরে চূড়ান্ত হওয়া সব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আজ শুক্রবার (১৭ মার্চ) এই ঘোষণা দেয় আইরিশ ক্রিকেট বোর্ড। যদিও বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অ্যান্ড্রু বার্লবিনির দল। নতুন করে মে মাসে আইরিশদের বিপক্ষে ফিরতি সফরে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। 

মূলত গেল বছর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল সফরটিতে। তবে দুই বোর্ডের সমঝোতায় বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি। ওয়ানডে সুপার লিগের ম্যাচ তিনটি আবার আয়ারল্যান্ড নয় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

আগামী ৯, ১২ ও ১৪ মে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো। আইরিশদের মাটিতে খেলা না হওয়ার কারণ বৃষ্টি শঙ্কা। যে কারণে নিজেদের দেশে নয় বাংলাদেশকে ইংল্যান্ডে আতিথেয়তা দিবে আইরিশরা। 

বাবু/ এনবি





  বিষয়:   সিরিজ  সূচি প্রকাশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy