আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

কনমেবল বিচ ফুটবলের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রেখেছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে হারলেও

2023-03-17T22:05:28+00:00
2023-03-17T22:05:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১০:০৫ পিএম   (ভিজিট : ১৬৩)
X

কনমেবল বিচ ফুটবলের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রেখেছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে হারলেও গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনাও। ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১৮ মার্চ) প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। পরের দিন (১৯ মার্চ) স্বাগতিক আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। 

লাতিন আমিরায় খুবই জনপ্রিয় বিচ ফুটবল। অন্যদিকে, বিশ্ব ফুটবলে আলাদা মাত্রা যোগ করেছে কোপা আমেরিকা। যে কারণে ২০১৬ সালে বিচ কোপা আমেরিকার উদ্বোধন করা হয়। এবার চতুর্থ আসরে স্বাগতিক আর্জেন্টিনা ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছেন ব্রাজিল, প্যারাগুয়ে ও কলম্বিয়া।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার জালে গুণে গুণে আট গোল দেয় চিরপ্রতিদ্বন্দ্বিরা। বিপরীতে আলবিসেলেস্তেরা দুইটির বেশি গোল শোধ করতে পারেনি। 

বিচ ফুটবলের কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ে। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দেশ ব্রাজিল। তিনবারের দুইবারই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। অন্যদিকে, এখনো শিরোপার স্বাদ পায়নি আর্জেন্টিনা। 

বাবু/মম




  বিষয়:   আর্জেন্টিনা  ব্রাজিল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy