শাহীনের স্বপ্নপূরণ করলেন তামিম

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

তামিম ইকবালকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা `কলিজাওয়ালা খান' বলে ডাকেন। এর কারণ তামিমের মন নাকি

2023-03-17T23:01:03+00:00
2023-03-17T23:01:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহীনের স্বপ্নপূরণ করলেন তামিম
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১:০১ পিএম   (ভিজিট : ১৩১)
X

তামিম ইকবালকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা `কলিজাওয়ালা খান' বলে ডাকেন। এর কারণ তামিমের মন নাকি আকাশ সমান বড়। অবশ্য এর প্রমাণও বেশ কয়েকবার দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। এই ধরেন কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত এক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন। সবশেষ আজ (শুক্রবার) বামন (১৮ ইঞ্চি উচ্চতা) ভক্ত শাহীন ফকিরের সঙ্গে দেখা করলেন।

সিলেটে বাংলাদেশ দলের টিম হোটেল গ্রান্ড সিলেটে শাহীনের সঙ্গে দেখা করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম। মূলত শাহীনের চাওয়াতেই এমনটি করেছেন তামিম। শাহীন বামন হলেও ছোট একটি দোকান চালিয়েই জীবন অতিবাহিত করেন। আর তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তামিম ইকবালের সঙ্গে দেখা করা। এবার সেটি আজ পূরণ হয়েছে। কথায় আছে মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। নিশ্চয় আজকের রাতটি শাহীনের জীবনের অন্যতম প্রাপ্তির এক রাত হয়ে থাকবে।

জানা গেছে জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই বেড়ে ওঠেন শাহীন। কয়েক সপ্তাহ আগে সংবাদমাধ্যমে তামিমের প্রতি ভালোবাসা এবং তাকে কাছ থেকে দেখার স্বপ্নের কথা জানিয়ে সেই সংবাদ প্রচার হয় এবং সেটি নজরে চলে আসে তামিমের। এরপর আজ করেছেন দেখা। সেখানে টিম হোটেলে শাহীনকে তামিম একটি জার্সিও উপহার দেন অটোগ্রাফসহ।

এসময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, নাফীস ইকবাল, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। মুশফিক শাহীনকে দিয়েছেন ম্যাচের খেলা দেখার টিকিট। এসময় শাহীন বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে পছন্দ করি। কিন্তু তামিম ইকবাল সবচেয়ে পছন্দের। এরপর সাকিব আল হাসান।’ 

শাহীনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকায়। 

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy