আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের জন্য

2023-03-18T08:12:45+00:00
2023-03-18T08:12:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৮:১২ এএম   (ভিজিট : ১৫৭)
X

২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের জন্য শেষ মুহূর্তে বাতিল হয়েছিল সিরিজ দু'টি। তিন বছর পর ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টেস্ট ক্রিকেটের নবাগত আয়ারল্যান্ড এখন সিলেটে। দু'টি পাতা ও একটি কুঁড়ির সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারীরা। আজ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। 

একই ভেন্যুতে পরের দু'টি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-২০ তিনটি দুই দল খেলবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং সফরের একমাত্র টেস্টটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪-৮ এপ্রিল।

বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ইউরোপীয় দলটি ২০১১ সালের পর এই প্রথম খেলতে এসেছে বাংলাদেশে। দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। তামিম বাহিনীর ৭ জয়ের বিপরীতে আইরিশদের জয় ২টি। খেলা হয়নি একটি। ২০১৯ সালের বিশ্বকাপের আগে ডাবলিনে একটি তিন জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টেই আইরিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা জিতেছিল ৬ উইকেটে। ২০১৭ সালে ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের একটি জিতেছিল টাইগাররা ৮ উইকেটে। আরেকটি খেলা হয়নি। ২০০৮ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়ইটওয়াশ করেছিল বাংলাদেশ। কাকতলীয় বিষয়, ১৫ বছর আগে ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলে ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। ঠিক দেড় দশক পর আবারও একই দিনে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy