রনিকে মনে ধরার কারণ জানালেন হাতুরাসিংহে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ঐচ্ছিক অনুশীলনে চোট পাওয়ায় জাকির হাসানের পরিবর্তে হুট করেই ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি

2023-03-18T11:18:09+00:00
2023-03-18T11:18:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রনিকে মনে ধরার কারণ জানালেন হাতুরাসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ১৭৪)
X

ঐচ্ছিক অনুশীলনে চোট পাওয়ায় জাকির হাসানের পরিবর্তে হুট করেই ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে খেলবেন রনি তা চিন্তাও করতে পারেননি তিনি। পারফরম্যান্স হিসেবে একেবারেই খারাপ নয়। তবে আরও ভালো করার সুযোগ ছিল। তবে কোচ চন্ডিকা হাতুরাসিংহে তার মধ্যে পেয়েছে বিশেষ কিছু। যা তার মনে ধরেছে।

খেলোয়াড়দের শরীরী ভাষা অনেক বেশি গুরুত্বপূর্ণ হাতুরাসিংহের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে রনি তালুকদারের ২১ রানের ছোট্ট একটি ইনিংস দেখেই তাকে ওয়ানডের দলের জন্য বিবেচনায় এনেছেন কোচ।

হাতুরাসিংহে বলেন, ‘আমাকে সে দারুণভাবে মুগ্ধ করেছে। প্রথম টি-২০র কথা যদি মনে করেন, সে যেভাবে শুরু করেছিল, সেটিই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিল। তার শরীরী ভাষা দেখে এবং পরে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের মানসিকতায় সবাই অবাক হয়েছে এবং শুরুটা তার মাধ্যমেই হয়েছিল।’

হাতুরাসিংহের দাবি, ‘রান আর উইকেটের চেয়ে আমি মানসিকতা বেশি দেখি। পারফরম্যান্সে ওঠা-নামা থাকেই। আমরা দেখি তার মানসিক দৃঢ়তা। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে সেই মানসিকতা নিয়ে খেলতে পারে, সেটিই চাই।’

বাবু/এ আর 




  বিষয়:   রনি  হাতুরাসিংহে 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy