শুরুতেই সাজঘরে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানেই তামিমকে হারায় টাইগাররা। ৯ বলে ৩ রান

2023-03-18T14:57:13+00:00
2023-03-18T14:57:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরুতেই সাজঘরে ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৬৭)
X

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানেই তামিমকে হারায় টাইগাররা। ৯ বলে ৩ রান করেন টাইগার অধিনায়ক। শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক এডেরকে ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে স্বাগতিকরা। লিটন দাস ১৭ ও নাজমুল হোসেন শান্ত ৮ রানে অপরাজিত আছেন। রবিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদি হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে। এছাড়া তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে।

গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এরপর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।

বাবু/এ আর 




  বিষয়:   তামিম 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy