দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের স্কোরবোর্ডে পাহাড়সম রান যোগ করেছে বাংলাদেশ দল। আর এই পাহাড়সম রান যোগ

2023-03-18T17:59:27+00:00
2023-03-18T17:59:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৪৮)
X


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের স্কোরবোর্ডে পাহাড়সম রান যোগ করেছে বাংলাদেশ দল। আর এই পাহাড়সম রান যোগ করতে দলের হয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়। সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ৩৩৮ রান।

শনিবার (১৮ মার্চ) টস হেরে ব্যাট ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই অধিনায়ক তামিমকে হারায় বাংলাদেশ। ৯ বলে কেবল ৩ রান করেন টাইগার অধিনায়ক। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক এডেরকে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা পল স্টার্লিংয়ের হাতে।

তামিমের বিদায়ে শান্তকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিটন। কিন্তু বেশিদূর যেতে পারেননি তিনি। শান্ত-লিটন উইকেটে থিতু হয়ে যাওয়ায় বোলিংয়ে পরিবর্তন আনে আয়ারল্যান্ড। আর তা কাজেও দেয়। আইরিশ মিডিয়াম পেসার কার্টিস ক্যাম্ফারের বলে শর্ট কভারে ক্যাচ তুলে ২৬ রান করে আউট হন লিটন।

লিটনের মতো আশা জাগিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ১৭তম ওভারে আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। ৩৪ বলের মোকাবিলায় তিনি করতে পেরেছেন ২৫ রান, বাউন্ডারি মাত্র ১টি।  

-বাবু/এ.এস





  বিষয়:   রেকর্ড সংগ্রহ  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy