সিলেটে বৃষ্টি বাগড়া

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর সিলেটের মাঠে এবার বৃষ্টির বাগড়া। বাংলাদেশের রেকর্ডগড়া ৩৪৯ রানের সংগ্রহের পর মাঝবিরতিতে

2023-03-20T19:43:55+00:00
2023-03-20T19:43:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটে বৃষ্টি বাগড়া
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৭৮)
X

মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর সিলেটের মাঠে এবার বৃষ্টির বাগড়া। বাংলাদেশের রেকর্ডগড়া ৩৪৯ রানের সংগ্রহের পর মাঝবিরতিতে বৃষ্টি শুরু হয়েছে। এতে দ্বিতীয় ইনিংস শুরু হতে বিলম্ব হচ্ছে।

এদিকে, বৃষ্টির কারণে সময় যতই গড়াচ্ছে তত ওভার কাটা পড়ছে। সন্ধ্যা ৬.৩২ মিনিটের পর থেকে বৃষ্টি আইনে এই ওভার কর্তন শুরু হয়। রাত ১১টা পর্যন্ত চলতে পারে ম্যাচ। ওয়ানডে ম্যাচে ফল আনতে ন্যূনতম ২০ ওভার খেলা হতে হয়। সেক্ষেত্রে ম্যাচ শুরু হতে হবে প্রায় ৯.৩৩ মিনিটের দিকে। ডিএলএস পদ্ধতিতে ২০ ওভারে আইরিশদের লক্ষ্য দাঁড়াবে ১৮৫ রান।

এর আগে মুশফিকের ৬০ বলের ঝোড়ো সেঞ্চুরিতে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এছাড়া ম্যাচে আরও দুই ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। লিটন দাস ৭০ এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৭৩ রান। এছাড়া ফিফটি থেকে মাত্র ১ রান দূরত্বে আউট হয়ে যান তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের অভিষেক ম্যাচে ৯২ রানের পর তিনি এই ম্যাচে ৪৯ রান করেছেন।

সবমিলিয়ে সিলেটের স্পোর্টিং উইকেট দারুণভাবেই কাজে লাগিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। এই ম্যাচে ব্যাটারদের বেশ কয়েকটি রেকর্ডও হয়ে গেছে। মুশফিক বাংলাদেশের হয়ে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এটি তার নবম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সর্বনিম্ন ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে জন্মদিনের ম্যাচে তিনি রান আউটের দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ফলে মাত্র ২৩ রানে ফিরেছেন তিনি। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ৮ম ফিফটি তুলে নেওয়া লিটন দাস এই ফরম্যাটে দুই হাজার পূর্ণ করেছেন।

বাবু/জেএম




  বিষয়:   সিলেটে  বৃষ্টি  বাগড়া 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy