আজ সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০

2023-03-23T08:32:56+00:00
2023-03-23T08:32:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:৩২ এএম   (ভিজিট : ১৫০)
X

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

এর আগে বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক।

এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে বোলিং অনুশীলন করতে। তবে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। ছেলে অসুস্থ থাকায় ছুটি নিয়ে গিয়েছিলেন ঢাকায়। তবে ইতোমধ্যে ফিরেছেন টিম হোটেলে। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও। 

তবে সাকিবও যোগ দিয়েছেন দলের সঙ্গে। চন্ডিকা হাথুরুসিংহে এবং অ্যালান ডোনাল্ডের অধীনে ম্যাচের আগের এদিন বেশ ভালোই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

বাবু/জেএম




  বিষয়:   মাঠে  নামবে  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy