টাইগার একাদশে ফিরলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) আইরিশরা টস

2023-03-23T14:50:08+00:00
2023-03-23T14:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাইগার একাদশে ফিরলেন মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২:৫০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) আইরিশরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ম্যাচ দিয়ে টাইগার একাদশে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা মেহেদী হাসান মিরাজ। মিরাজ ফেরায় ইয়াসির আলী রাব্বি বাদ পড়েছেন। সিরিজ শুরুর আগের দিন দলীয় অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এরপর অনুষ্ঠিত দুটি ম্যাচেই তিনি নামতে পারেননি।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল তামিম ইকবালের দল। আর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ৩৪৯ রান। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সব মিলিয়ে তামিমের দলের সামনে আজ আইরিশদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার মিশন। আর আইরিশদের সামনে মুখরক্ষার লড়াই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।


বাবু/এ আর 




  বিষয়:   মিরাজ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy