বিশ্বকাপ শ্যুটিংয়ে ১৪ তম বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ভারতে বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা চলছে। আজ ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্ট ছিল। সেই ইভেন্টে বাংলাদেশের দু’টি

2023-03-23T21:49:17+00:00
2023-03-23T21:49:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ শ্যুটিংয়ে ১৪ তম বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯:৪৯ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ভারতে বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা চলছে। আজ ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্ট ছিল। সেই ইভেন্টে বাংলাদেশের দু’টি জুটি অংশ নিয়েছে। বাংলাদেশের কলি হাসান ও রাব্বি হাসান মুন্না জুটি ৬২৬ স্কোর করে ১৪ তম স্থান অর্জন করে।

তাবাসসুম নাতাশা ও রবিউল ইসলাম ৬২৩.৪ স্কোর গড়ে ১৮ তম অবস্থানে। এই ইভেন্টে মোট ১৯ জুটি অংশ নিয়েছিল। স্কোরিংয়ে শীর্ষ আট জুটি ফাইনাল রাউন্ডে খেলেছে।

মিশ্র বিভাগে বাংলাদেশ সফল না হলেও ব্যক্তিগত ইভেন্টে কলি হাসানের উপর প্রত্যাশা ব্যাপক। আগামীকাল বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy