ফুটবলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন এক ইতিহাস গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড

2023-03-24T09:50:23+00:00
2023-03-24T09:50:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৯:৫০ এএম   (ভিজিট : ১৬২)
X

রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন এক ইতিহাস গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন এককভাবে পর্তুগিজ মহাতারকার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে লিখটেনস্টাইনের বিপক্ষে মাঠে নেমে এই অর্জনে নাম লেখান ৩৮ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার জাতীয় দলের জার্সিতে ১৯৭তম ম্যাচ এটি।

গত ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি নেমে তিনি ছুঁয়েছিলেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড। তাকে ছাড়িয়ে এবার উঠে গেলেন নতুন উচ্চতায়। আল-মুতাওয়া নেমে গেলেন দুইয়ে।

১৯৫ ম্যাচ খেলে তালিকায় তিনে আছেন মালয়েশিয়ার সোহ চিন আন। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মিশরের আহমেদ হাসান (১৮৪), ওমানের আহমেদ মুবারাক (১৮৩) ও স্পেনের সের্হিও রামোস (১৮০)।

বাবু/এ আর 




  বিষয়:   রোনালদো 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy