এশিয়ান হকিতে ২ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচন ছিল আজ। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের হকির দুই সংগঠক দুই পদে নির্বাচিত হয়েছেন।

2023-03-24T16:05:26+00:00
2023-03-24T16:05:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়ান হকিতে ২ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ১৯৬)
X

এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচন ছিল আজ। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের হকির দুই সংগঠক দুই পদে নির্বাচিত হয়েছেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ ২৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। হকি সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এশিয়ান হকি ফেডারেশনের বাংলাদেশের কর্মকর্তাদের এটাই সর্বোচ্চ পদ।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হকিতে অবদানের জন্য এশিয়ান হকি ফেডারেশনের অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন। যদিও দেশের হকিতে সেভাবে খুব বেশি দিন কাজ করা হয়নি তার। ক্লাব পর্যায়ে হকিতে কয়েক বছর কাজের পর হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন সাঈদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাস ছয়েক পরেই দেশের বাইরে যান। তিন বছর পর দেশে ফিরে পুনরায় ফেডারেশনে স্বপদে ফেরেন। 

হকি অঙ্গনে দীর্ঘদিন কাজ করছেন উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এশিয়ান হকি ফেডারেশনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় বার এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে তিনি। এশিয়ান হকি ফেডারেশনের আগের কমিটিতে সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের আরেক সহ-সভাপতি সাজেদ এ আদেল। তিনি এবার নির্বাচন করেননি৷ 

দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি। সংগঠকদের কোন্দল ও নানা সংকটে খেলাটি আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারেনি। খেলা অনিয়মিত থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ফেডারেশনের কর্তাদের বিচরণ প্রায় নিয়মিতই। 

বাবু/জেএম




  বিষয়:   এশিয়ান  হকি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy