সাকিবের ‘ক্যান্সার ফাউন্ডেশনকে’ ওষুধ দিয়ে সাহযোগীতা করবেন পাপন

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

নিজের ৩৬তম জন্মদিনে অনন্য এক নজির গড়লেন সাকিব আল হাসান। শুক্রবার সাকিব উদ্বোধন করেছেন নিজের হাতে গড়া ক্যান্সার

2023-03-24T21:23:29+00:00
2023-03-24T21:23:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাকিবের ‘ক্যান্সার ফাউন্ডেশনকে’ ওষুধ দিয়ে সাহযোগীতা করবেন পাপন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৯:২৩ পিএম   (ভিজিট : ১৫৪)
X

নিজের ৩৬তম জন্মদিনে অনন্য এক নজির গড়লেন সাকিব আল হাসান। শুক্রবার সাকিব উদ্বোধন করেছেন নিজের হাতে গড়া ক্যান্সার ফাউন্ডেশন। যেখানে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেটাররা। ছিলেন সাকিবের কোচ নাজমুল আবেদিন ফাহিম-সারোয়ার ইমরানরাও। এ ছাড়া উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

অবশ্য আজ যে সাকিবের জন্মদিন ছিল সেটা জানতেন না পাপন। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার শুরুতেই পাপন বলছিলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এবং এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম সত্যিই আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। জন্মদিনে এমন একটা প্রোগ্রাম। 

ক্যান্সার প্রসঙ্গ নিয়ে পাপন বলেন, ‘ক্যানসার হলেই যে মারা যাবে, জীবন শেষ। এমন জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি ট্রিটমেন্ট ঠিকভাবে করতে পারি তাহলে অনেকে বেঁচে যাব। অন্তত বেশিদিন বাঁচতে পারবো। যত তাড়াতাড়ি ক্যানসার ধরা পড়বে, তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারবো। প্রথম কথা হচ্ছে সচেতনতা, আর যেটার সঙ্গে সাকিবের নাম আছে। সচেতনতা তৈরির জন্য এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই...অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট, সচেতনতা কর্মসূচি সফল করার জন্য। ’ 

পাপন নিজে ওষুধ শিল্প প্রতিষ্ঠানের সভাপতি। সে কারণেই সাকিবের ক্যানসার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, ‘আমি শুধু এটুকু বলবো সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে। একটা সুবিধা আছে আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। এ ব্যাপারে আমি কথা দিচ্ছি। আমার তরফ থেকে শুধু সাকিব না, এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, সবাইকে বলে রাখছি। পূর্ণ সমর্থন সবসময় পাবে।

বাবু/মম




  বিষয়:   সাকিব  ক্যান্সার  ফাউন্ডেশন  পাপন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy