সকালে কমে বিকেলে ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সকালেই কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। ২৪ ঘন্টা

2023-03-26T00:58:26+00:00
2023-03-26T00:58:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সকালে কমে বিকেলে ফের বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১২:৫৮ এএম   (ভিজিট : ১৬৩)
X

সকালেই কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। ২৪ ঘন্টা না যেতেই আজ বৃহস্পতিবার বিকেলে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা।

আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গতকাল বুধবার ঘোষণা দিয়ে আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ১৬৭ টাকা।

এর এক দিন আগে মঙ্গলবার ঘোষণা দিয়ে বুধবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়।

তবে, এখন ফের স্বর্ণের দাম বাড়ানো হলো। এর মাধ্যমে শেষ তিন দিনের প্রতিদিনই স্বর্ণের দাম সমন্বয় করা হলো।

বাবু/মম






  বিষয়:   বেড়েছে  স্বর্ণে 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy