আইরিশদের সামনে ৮ ওভারে লক্ষ্য ১০৪ রান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বৃষ্টি বাধায় প্রথম টি টোয়েন্টি ম্যাচে নতুন টার্গেট পেয়েছে আয়ারল্যান্ড। জিততে হলে আইরিশদের করতে হবে ৮ ওভারে ১০৪

2023-03-27T17:03:44+00:00
2023-03-27T17:36:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইরিশদের সামনে ৮ ওভারে লক্ষ্য ১০৪ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:০৩ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৩ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১৮৭)
X


বৃষ্টি বাধায় প্রথম টি টোয়েন্টি ম্যাচে নতুন টার্গেট পেয়েছে আয়ারল্যান্ড। জিততে হলে আইরিশদের করতে হবে ৮ ওভারে ১০৪ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে লিটন-রনির ব্যাটে শুরুটা ঝোড়োময় বাংলাদেশের। চার ছক্কার ফুলঝুড়িতে পাওয়ার প্লেতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ৬ ওভারে রান আসে বিনা উইকেটে ৮১। এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

অল্পের জন্য ফিফটি পাননি লিটন দাস। ২৩ বলে ৪৭ রান করে তিনি ইয়ংয়ের শিকার। তার ইনিংসে ছিল চারটি চার ও তিন ছক্কার মার। দলীয় ৯১ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

নাজমুল হোসেন শান্তর ইনিংস বড় হয়নি। ১৩ বলে ১৪ রান করে তিনি টেক্টরের শিকার। দেড়শ অতিক্রম করে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৪ বলে ফিফটি করার রনি তালকুদার ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। হামের বলে বোল্ড হন তিনি। ৩৮ বলের ইনিংসে সাতটি চার ও তিন ছক্কা হাকান রনি।

২০ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করে ফেরেন শামীম হোসেন পাটোয়ারি। অ্যাডায়ারের বলে স্টারলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাকিব ২০ ও মিরাজ ৪ রানে থাকেন অপরাজিত।

-বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ  আয়ারল্যান্ড 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy