প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১০:০৪ পিএম (ভিজিট : ১১৭)

X
পাওয়ার প্লের ৬ ওভারে ৮১ রান। টি টোয়েন্টিতে বাংলাদেশের যা সর্বোচ্চ। উদ্বোধনী জুটি যখন ভাঙে তখন দলীয় স্কোর ৯১ রান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের করা ২০৭ রানের বড় সংগ্রহে ভিত গড়ে দিয়েছিল ওপেনিং জুটিতে লিটন দাস ও রনি তালুকদার।
বৃষ্টি আইনে ২২ রানে জয়ের পর বাংলাদেশের দুই ওপেনার রনি ও লিটনের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘দুই ওপেনার শুরু থেকেই দারুণ ইতিবাচক ছিল, ইন্টেন্ট ছিল ভালো এবং ঠিক এমন কিছুই আমাদের প্রয়োজন ছিল। এই জুটিই আমাদের জন্য ম্যাচের ভিত গড়ে দিয়েছে।’
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৩ বলে ৪৭ রান করে আউট হন লিটন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংসে ম্যাচের সেরা হন রনি। পরে চারে নেমে ২০ বলে ৩০ রান করেন শামীম। অধিনায়ক সাকিব অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রান করে।
আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। জবাবে সফরকারীরা করতে পারে ৫ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে সিরিজে এগিয়ে যাওয়া ও দলের উজ্জীবনী পারফরম্যান্সে বেশ খুশি সাকিব।
তিনি বলেন, ‘আমরা এটাই চাই (সমন্বিত পারফরম্যান্স)। টি-টোয়েন্টিতে দু-একজনের পক্ষে সব ম্যাচে অবদান রাখা কঠিন। অলরাউন্ড পারফরম্যান্স প্রয়োজন আমাদের। গত চার ম্যাচ ধরে এটিই করে আসছি আমরা।
বাবু/মম