বাছাইপর্বে জয় পেয়েছে নেদারল্যান্ডস-সুইডেন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইউরো ২০২৪-এর বাছাইপর্বে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সোমবার রাতে ঘরের মাঠ দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস।ম্যাচের

2023-03-28T11:28:31+00:00
2023-03-28T11:28:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাছাইপর্বে জয় পেয়েছে নেদারল্যান্ডস-সুইডেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:২৮ এএম   (ভিজিট : ১২৪)
X

ইউরো ২০২৪-এর বাছাইপর্বে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সোমবার রাতে ঘরের মাঠ দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। 

ম্যাচের ২৩ তম মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। লিড নিয়েই বিরতিতে যায় দলটি। বিরতির পর নেদারল্যান্ডস পায় আরও দুই গোল, দু'টি গোলই করেন ডিফেন্ডার নাথান আকে। ৫০ ও ৮২তম মিনিটে গোল দু'টি করেন আকে।

নেদারল্যান্ডসের মতো বাছাইয়ে প্রথম জয় পেয়েছে সুইডেনও। এই রাতের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। ঘরের মাঠে আজারবাইজানকে ডেকে এনে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সুইডিশরা। তবে প্রথম গোলের জন্য ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরেছিল সুইডেন।


বাবু/এ আর 




  বিষয়:   নেদারল্যান্ডস  সুইডেন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy