লিটনের রেকর্ড ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপট যেন থামছেই না। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালানো বাংলাদেশের ব্যাটাররা সিরিজের দ্বিতীয় ম্যাচেও

2023-03-29T17:17:03+00:00
2023-03-29T18:47:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিটনের রেকর্ড ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৫:১৭ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৩ ৬:৪৭ পিএম  (ভিজিট : ১৬৫)
X


আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপট যেন থামছেই না। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালানো বাংলাদেশের ব্যাটাররা সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখে। লিটন দাসের রেকর্ড ফিফটিতে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৮৩ রান করেন লিটন দাস।

বুধবার (২৯ মার্চ) টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেন দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার।  ৯ দশমিক ২ ওভারে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২৪ রান এনে দেন দুজন। ব্যাট হাতে ঝড় তুলে রনি তালুকদার ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্বাদশ ওভারে ফিরেছেন লিটনও। ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

লিটনের বিদায়ের পরও ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকে টাইগারদের। তাওহীদ হৃদয়কে নিয়ে ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে হৃদয় ফিরলেও সাকিব অপরাজিত থাকেন ২৪ বলে ৩৮ রানে।

এর আগে, উদ্বোধনী জুটিতে ১২৪ রান করার মধ্য দিয়ে রেকর্ড গড়েন লিটন কুমার দাস ও রনি তালুকদার। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ১০২ রানের জুটি গড়েন। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

দলীয় রেকর্ডের পাশাপাশি এদিন ব্যক্তিগত রেকর্ডও গড়েন লিটন দাস। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন লিটন। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার।

-বাবু/এ.এস





  বিষয়:   লিটন  সংগ্রহ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy