৫ উইকেট লাভের মধ্য দিয়ে কীর্তি গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের

2023-03-29T17:49:47+00:00
2023-03-29T17:54:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ উইকেট লাভের মধ্য দিয়ে কীর্তি গড়লেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৫:৪৯ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৩ ৫:৫৪ পিএম  (ভিজিট : ২০৯)
X


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট লাভের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন সাকিব।

এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উদ্বোধনী জুটিতে ১২৪ রান করার মধ্য দিয়ে রেকর্ড গড়েন লিটন কুমার দাস ও রনি তালুকদার। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ১০২ রানের জুটি গড়েন। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

দলীয় রেকর্ডের পাশাপাশি এদিন ব্যক্তিগত রেকর্ডও গড়েন লিটন দাস। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন লিটন। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার।

-বাবু/এ.এস





  বিষয়:   বিশ্বরেকর্ড  সাকিব 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy