হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড। শুক্রবার (৩১ মার্চ)

2023-03-31T17:04:41+00:00
2023-03-31T18:55:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:০৪ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৩ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৮৭)
X

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড। 

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক খেলতে থাকেন দুই আইরিশ ওপেনার পল টার্লিং ও রস অ্যাডায়ার। প্রথম দুই ওভার থেকে ১৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। রস অ্যাডায়ারকে বোল্ড করেন তাসকিন। দলীয় ১৭ রানে ৯ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান রস অ্যাডায়ার। 

এরপর ক্রিজে আসেন লোরকান টাকার। টাকারকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন স্টার্লিং। এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৪১ রানে ৭ বলে ৪ রান করে আউট হন লোরকান টাকার। টাকারের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি টেক্টর।

হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে নিজের আক্রমণাত্নক ব্যাটিং চালিয়ে যান স্টার্লিং। ৩১ বলে নিজের অর্ধশতক পূরণ করেন স্টার্লিং। অর্ধশতকের পর আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন স্টার্লিং। তবে দলীয় ১০৯ রানে ৪১ বলে ৭৭ রান করে অভিষিক্ত রিশাদের বলে সাজঘরে ফিরে যান স্টার্লিং। স্টার্লিংয়ের বিদায়ের পর ক্রিজে আসেন কার্টিস ক্যাম্পার।

বাবু/জেএম 




  বিষয়:   আয়ারল্যান্ড 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy