দিল্লির পথে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ (১ এপ্রিল) সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছেতিনি

2023-04-01T14:26:52+00:00
2023-04-01T14:26:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিল্লির পথে মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ (১ এপ্রিল) সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে দেবেন।


গতকাল (৩১ মার্চ) থেকে আইপিএলের ১৬তম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।


তবে তাদের মধ্যে সবার আগে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন টাইগার এই পেসার। আজ রাতেই মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।


বাবু/জেএম 







  বিষয়:   দিল্লির  পথে  মুস্তাফিজ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy