ম্যাচে ফিরেই জোড়া গোল করলেন জেসুস

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চোট কাটিয়ে ফিরে পাঁচ মাসের মধ্যে প্রথমবার শুরুর একাদশে নেমেই জ্বলে উঠলেন গাব্রিয়েল জেসুস। জোড়া গোলের সুবাস ছড়ালেন

2023-04-02T09:46:40+00:00
2023-04-02T16:44:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম্যাচে ফিরেই জোড়া গোল করলেন জেসুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৯:৪৬ এএম  আপডেট: ০২.০৪.২০২৩ ৪:৪৪ পিএম  (ভিজিট : ১২৪)
X

চোট কাটিয়ে ফিরে পাঁচ মাসের মধ্যে প্রথমবার শুরুর একাদশে নেমেই জ্বলে উঠলেন গাব্রিয়েল জেসুস। জোড়া গোলের সুবাস ছড়ালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিডস ইউনাইটেডকে উড়িয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ফের আট পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার (০১ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ৩৫তম মিনিটে সফল স্পট কিকে জেসুস এগিয়ে নেন দলকে। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। গত অক্টোবরের পর এই প্রথম ক্লাবের হয়ে জালের দেখা পেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেন হোয়াইট ব্যবধান দ্বিগুণ করার খানিক পরই জোড়া গোল পূর্ণ করেন জেসুস। এরপর লিডস একটি গোল শোধ করলেও গ্রানিত জাকার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 
২০২২ বিশ্বকাপে হাঁটুতে পাওয়া চোট কাটিয়ে গত মাসের মাঝামাঝি মাঠে ফেরেন জেসুস। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের তিনটি ম্যাচে বদলি হিসেবে নামার পর এই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েই দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখলেন তিনি। 

দিনের প্রথম ম্যাচে লিভারপুলকে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে নামিয়ে এনেছিল সিটি। ব্যবধানটা আবার ৮ পয়েন্ট হয়ে গেল। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের খোঁজে থাকা আর্সেনাল ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী সিটি। শিরোপা লড়াইটা চলছে মূলত এই দুই দলের মধ্যেই।


বাবু/এ আর 




  বিষয়:   জোড়া গোল  জেসুস 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy