বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ২০১১ সালের আজকের (২ এপ্রিল) দিনে বিশ্বকাপ জিতেছিল

2023-04-02T18:06:03+00:00
2023-04-02T18:06:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের লোগো উন্মোচন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৪৩)
X

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ২০১১ সালের আজকের (২ এপ্রিল) দিনে বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারতের বিশ্বকাপ জয়ের যুগপূর্তির দিনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

রোববার (২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে লোগো উন্মোচন করা হয়। এবারের লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। সমর্থকদের ৯টি আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে। আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ এই নয়টি আবেগের কথা মাথায় রেখে লোগোটির নামকরণ করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের। 

বাবু/জেএম




  বিষয়:   লোগো  উন্মোচন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy