আইপিএল ইস্যুতে সাকিবকে যে পরামর্শ দিয়েছিলেন পাপন

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাকিব আল হাসানের আইপিএল ইস্যুতে একের পর এক খবর। সবশেষ আজ সোমবার জানা গেল সাকিব চলতি আইপিএল থেকে

2023-04-03T22:40:23+00:00
2023-04-03T22:40:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিএল ইস্যুতে সাকিবকে যে পরামর্শ দিয়েছিলেন পাপন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৪০ পিএম   (ভিজিট : ১১৮)
X

সাকিব আল হাসানের আইপিএল ইস্যুতে একের পর এক খবর। সবশেষ আজ সোমবার জানা গেল সাকিব চলতি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স চায় দলে পুরো সিজনের জন্য বিদেশি কোনো ক্রিকেটারকে। যে কারণে সাকিবকে অনুরোধ করেছিল দলটি, আর সাকিবও তাতে সায় দিয়েছেন। 

এদিকে সাকিবের আইপিএল ছাড়ার খবর গণমাধ্যমে আসার আগে থেকেই জানতেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির চাওয়া ছিল, সাকিব যেন আইপিএলে খেলেন।

দেশের একটি গণমাধ্যমকে সাকিবের আইপিএল না যাওয়া প্রসঙ্গে পাপন বলেছেন, 'খেললে ভালো হতো নাকি খারাপ হতো জানি না। তবে গতকাল পর্যন্তও জানতাম ওরা যাবে। যখন যাওয়ার কথা তখনই যাবে। এরপর ইংল্যান্ডে টিমের সাথে ৫ তারিখ যুক্ত হওয়ার কথাও ছিল।'

'গতকাল হঠাৎ সাকিব আমাকে বললো, ও হয়তো যাবে না। আজকে যখন হোটেলে গেলাম তখন বললো, ও যাচ্ছে না। চিঠি দিয়ে এরইমধ্যে জানিয়ে দিয়েছে। আমি বললাম, যাচ্ছো না কেন? যাও! বললো, না, যাবে না।'-তিনি আরও যোগ করেন। 


বাবু/মম




  বিষয়:   আইপিএল  সাকিব  পাপন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy