আইপিএলে না গিয়ে যেখানে খেলবেন সাকিব

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাকিব আল হাসানের আইপিএল ইস্যুতে কম জলঘোলা হয়নি। তবে সর্বশেষ খবর, চলতি আইপিএলে খেলছেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার।

2023-04-03T22:49:26+00:00
2023-04-03T22:49:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইপিএলে না গিয়ে যেখানে খেলবেন সাকিব
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৪৯ পিএম   (ভিজিট : ১১৮)
X

সাকিব আল হাসানের আইপিএল ইস্যুতে কম জলঘোলা হয়নি। তবে সর্বশেষ খবর, চলতি আইপিএলে খেলছেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার। আইপিএলের ১৬তম আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। কারণ কলকাতা নাইট রাইডার্স পুরো আসরের জন্য তাকে চেয়েছিল। তবে এই শর্তে এনওসি না পাওয়ায় এবার নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। 

আইপিএলে না যাওয়ায় এই সময়ে সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। চলতি মৌসুমে সাকিব খেলছেন মোহামেডানের হয়ে। দলটির শীর্ষ কর্তা এ,জি, এম সাব্বির দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের মোহামেডানে হয়ে খেলার বিষয়টি। 

সাব্বির এ সময়ে বলেন, 'আলহামদুলিল্লাহ আমরা যেটা কথা বলে জানতে পেরেছি ইনশাআল্লাহ মোহামেডানে খেলবে সাকিব। আমাদের একটা ম্যাচ আছে আগামীকাল অগ্রণী ব্যাংকের বিপক্ষে এ ম্যাচে আমরা সাকিবকে পাবো না কারণ টেস্ট ম্যাচ থাকায়। তারপরে অবশ্যই ৮ তারিখ ইনশাআল্লাহ সাকিব খেলবে এ ম্যাচটা।'

'৮ তারিখের ম্যাচের পর থেকে মোটামুটি আশা করতেছি এরপর যে ম্যাচগুলো থাকবে সাকিব মোহামেডানে খেলবে ইনশাআল্লাহ। মোহামেডানের জন্য থাকবে এটুকু সাকিবের সাথে কথা হয়েছে।'- তিনি আরও যোগ করেন। 

বাবু/মম






  বিষয়:   আইপিএল  সাকিব 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy