ক্যাচ ধরার চেষ্টায় হাতে চোট পেয়েছেন তামিম

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তাইজুল ইসলামকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন আইরিশ ব্যাটার অ্যান্ড্রু ম্যাকব্রাইন। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার চেষ্টা চালান

2023-04-04T16:29:07+00:00
2023-04-04T16:29:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ক্যাচ ধরার চেষ্টায় হাতে চোট পেয়েছেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৬৭)
X

তাইজুল ইসলামকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন আইরিশ ব্যাটার অ্যান্ড্রু ম্যাকব্রাইন। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার চেষ্টা চালান তামিম ইকবাল। তবে বলের নাগাল না পেলেও ক্যাচ ধরার চেষ্টায় উল্টো কনুইয়ে চোট পেয়েছেন তামিম।

শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় বাউন্ডারির বাইরের বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে বাম হাতের কনুইতে আঘাত পান তামিম। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার ব্যথার ধরণ কেমন, সেটা এখনো বিস্তারিত জানা যায়নি।

তাইজুলকে ছক্কা হাঁকানো ম্যাকব্রাইন অবশ্য ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। পরের ওভারেই এবাদত হোসেন আক্রমণে এসে তাকে ফেরান মুমিনুল হকের ক্যাচে পরিণত করে। ম্যাকব্রাইন ৫৫ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রান করেন। 

দাপুটে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর একমাত্র টেস্টের প্রথম দিনটাও এখন পর্যন্ত বাংলাদেশের নাগালে। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

বাবু/এ আর 




  বিষয়:   ক্যাচ  তামিম 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy