চ্যাটজিপিটির লেখা সনাক্তে নয়া সফটওয়্যার

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার দৌরাত্ম্যে নাকি অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শিঁকেয় ওঠার দশা। অনেক কোম্পানির কর্মীর বিরুদ্ধেও

2023-04-04T18:45:59+00:00
2023-04-04T18:45:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চ্যাটজিপিটির লেখা সনাক্তে নয়া সফটওয়্যার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১২৭)
X

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার দৌরাত্ম্যে নাকি অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শিঁকেয় ওঠার দশা। অনেক কোম্পানির কর্মীর বিরুদ্ধেও আছে নিজের কাজ এসব কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে করিয়ে নেওয়ার অভিযোগ।

এবার চ্যাটজিপিদের থেকে চুরি করা লেখা সনাক্তে এক বিশেষ সফটওয়্যার নিয়ে হাজির হয়েছে একটি মার্কিন কোম্পানি। টারনিটিন নামের কোম্পানির তৈরি করা সফটওয়্যার নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা টেক্স সনাক্ত করতে ৯৮ শতাংশ পর্যন্ত কার্যকর।  

এআই'র লেখার বাক্য বিন্যাস বিচার বিশ্লেষণ করে এটি এইসব টেক্সট সনাক্ত করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী ও গবেষকদের করা  প্রতারণা সনাক্ত করতে সাহায্য করবে এই সফটওয়্যার দাবি কোম্পানিটির।

কোম্পানির প্রধান প্রোডাক্ট অফিসার আন্নি চেচিটেল্লি বলেছেন, ‌‘টারনিটিনের প্রযুক্তি অধিক নির্ভুল। শিক্ষার্থীদের এআই প্রসূত লেখা সনাক্তে এটা বেশ ইতিবাচক।’

তার দাবি এটি এক শতাংশেরও কম সময় ভুল করে থাকে। ৯৮ শতাংশ ক্ষেত্রেই এটি ইতিবাচক ও সঠিক ফলাফল দেয়।


বাবু/এ আর 




  বিষয়:   চ্যাটজিপিটি  সফটওয়্যার 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy