দ্বিতীয় ম্যাচেও উপেক্ষিত মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রথম ম্যাচে যাচ্ছেতাই ভাবে হেরে আসর শুরুর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (৪ এপ্রিল)

2023-04-04T20:08:21+00:00
2023-04-04T20:08:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় ম্যাচেও উপেক্ষিত মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৪৫)
X

প্রথম ম্যাচে যাচ্ছেতাই ভাবে হেরে আসর শুরুর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (৪ এপ্রিল) অরুণ জেটলি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে ওয়ার্নার বাহিনী। তবে টানা দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ হলো না টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। এমনকী ইম্প্যাক্ট প্লেয়ারের অতিরিক্ত পাঁচজনের তালিকায়ও নেই তার নাম। 

এর আগে লখনৌয়ের বিপক্ষে প্রথম ম্যাচ শুরুর মাত্র ১২ ঘন্টা আগে চাটার্ড ফ্লাইটে করে ফিজকে ভারতে নিয়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ভক্তরা আশায় বুক বেধেছিলেন প্রথম ম্যাচের একাদশেই হয়তো দেখা যাবে টাইগার পেসারকে। কিন্তু ম্যাচ শুরু হতে সেই আশা হতাশায় পরিণত হয়। ফিজকে ছাড়াই একাদশ সাজায় ওয়ার্নারের দল। অবশ্য একাদশে ছিল না কোনো বিদেশি বোলারও। অধিনায়ক ডেভিড ওয়ারর্নারের সঙ্গে বাকি তিন বিদেশি ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো ও উইন্ডিজ ব্যাটার রভম্যান পাওয়েল।

বাবু/এ আর 




  বিষয়:   উপেক্ষিত  মুস্তাফিজ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy