প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০:২৭ এএম আপডেট: ০৫.০৪.২০২৩ ১২:৫৩ পিএম (ভিজিট : ১২৬)

X
স্বাগতিক স্পিনারদের দাপটে ঢাকা টেস্টের প্রথম দিনেই ২১৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তবে এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সেই ছন্দ হারিয়ে ফেলে। দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমেও তারা হারিয়েছে দুই ওপেনারের উইকেট। যা আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো শুরুর পরও অস্বস্তি তৈরি করেছে। সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যে দ্বিতীয় দিন নেমেই চারের বাউন্ডারি দিয়ে শুরু করেছেন লিটল মাস্টারখ্যাত মুমিনুল হক। তবে সেটি আর দীর্ঘায়িত হয়নি, তিনি মাত্র ১৭ রানেই ফিরেছেন।
আজ (৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা হোম অব ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে দু’দল। এর আগে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা দ্বিতীয় দিন শুরু করেছে।
বাবু/এ আর