ফুটবলের জন্য মেসির বার্সায় ফেরা উচিত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। সেই থিয়েরি অঁরিও এবার ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরে

2023-04-05T11:13:46+00:00
2023-04-05T12:48:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবলের জন্য মেসির বার্সায় ফেরা উচিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১১:১৩ এএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ১২:৪৮ পিএম  (ভিজিট : ১২০)
X

ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। সেই থিয়েরি অঁরিও এবার ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন লিওনেল মেসিকে। ঘরের মাঠে পিএসজি সমর্থকরা মেসিকে দুয়ো দেওয়ায় আরও অনেকের মতো অঁরি ক্ষুব্ধ। 

গত ডিসেম্বরে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকে ফরাসিদের ‘চোখের বালি’ মেসি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ের পর আর্জেন্টাইন মহানায়ককে নিয়মিত দুয়ো দিয়ে আসছে সমর্থকরা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে চুক্তি নবায়নের জন্য মেসি বেতন কমাতে রাজি না হওয়ায়। 

রোববার লিঁওর বিপক্ষে ম্যাচে সমর্থকদের দুয়োর কোরাস গর্জনে রূপ নেওয়ায় মেসির পরিবারও আর প্যারিসে থাকতে চাইছে না। ফরাসি মিডিয়ার দাবি, চলতি মৌসুম শেষে পিএসজিকে বিদায় জানিয়ে মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি।

বার্সেলোনায় মেসির সঙ্গে তিন বছর খেলা অঁরি সেটাই চান, ‘পার্ক দে প্রিন্সেস নিজেদের সমর্থকদের দুয়ো শোনা লজ্জার বিষয়। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে আপনি দুয়ো দিতে পারেন না। তিন নেতার দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। আর্জেন্টিনায় মেসি বস। সতীর্থরা তাকে কীভাবে দেখে, ভেবে দেখুন। তারা ওর জন্য মরতেও রাজি। এখানে বিষয়টি ভিন্ন। প্যারিসে সে প্রাপ্য সম্মান পাচ্ছে না। আমি চাই ফুটবলের ভালোবাসার জন্য মেসি আবার বার্সেলোনায় ফিরে যাক।’


বাবু/এ আর 




  বিষয়:   মেসি  বার্সা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy