মাঠে লড়ছেন মুশফিক সাকিব

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মিরপুর টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকে যে অস্বস্তি শুরু শেষ পর্যন্ত তা আরও বাড়িয়ে দিয়েছেন

2023-04-05T11:35:20+00:00
2023-04-05T12:47:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঠে লড়ছেন মুশফিক সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১১:৩৫ এএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ১২:৪৭ পিএম  (ভিজিট : ১২৫)
X

মিরপুর টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকে যে অস্বস্তি শুরু শেষ পর্যন্ত তা আরও বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে থেকেই আজ দ্বিতীয় দিনে মাঠে নামেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।

বুধবার সকালে দুই অভিজ্ঞ ব্যাটারের ওপর প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। এ দু’জন ভালো একটা জুটি গড়বেন এবং বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাবেন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না তারা। মুমিনুলের আউটে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ।

অ্যাডাইয়ারের বলে লেগ স্টাম্প ছেড়ে দেন তিনি, হন বোল্ড। ৩৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যেতে হয় মুমিনুলকে। দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালেও ব্যাটিংয়ে নেমে মুশফিককে নিয়ে শুরুটা ভালো করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব খেলছেন ওয়ানডে মেজাজে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ২৪ রান এবং সাকিব ৪২ রানে অপরাজিত আছেন।


বাবু/এ আর 




  বিষয়:   টেস্ট  মুশফিক  সাকিব 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy