বার্সার হারে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টানা তিন ক্লাসিকো হারের হতাশা ভুলে উঠলেন বেনজেমা-ভিনিসিউসরা। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন ফরাসি তারকা। বার্সেলোনাকে তাদের

2023-04-06T08:32:05+00:00
2023-04-06T08:46:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্সার হারে ফাইনালে রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৮:৩২ এএম  আপডেট: ০৬.০৪.২০২৩ ৮:৪৬ এএম  (ভিজিট : ১৭১)
X

টানা তিন ক্লাসিকো হারের হতাশা ভুলে উঠলেন বেনজেমা-ভিনিসিউসরা। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন ফরাসি তারকা। বার্সেলোনাকে তাদের মাঠেই গুঁড়িয়ে কোপা দেল রের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।

কাম্প নউয়ে বুধবার (০৫ এপ্রিল) রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ২০১৪ সালের পর প্রথমবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠল রিয়াল।

আগামী ৬ মের ফাইনালে আনচেলত্তির দল খেলবে ওসাসুনার বিপক্ষে। শেষ চারে দুই লেগ মিলিয়ে আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে ২০০৫ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে ওসাসুনা।

প্রথম লেগে ১-০ গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে শুরুটা ভালো করে বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল। গাভি দূরের পোস্টে চমৎকার ক্রস দেন সের্হি রবের্তোর উদ্দেশ্যে, দারুণ ক্ষিপ্রতায় বল ক্লিয়ার করেন ফরাসি মিডফিল্ডার।

বার্সার জয়

বার্সার জয়


চতুর্থ মিনিটে রিয়ালের বক্সের ডান দিকে বাইলাইনের কাছাকাছি থেকে গাভির শট ডিফেন্ডার ডাভিড আলাবার হাতে লাগলে পেনাল্টির আবেদন করেন বার্সেলোনার খেলোয়াড়রা, তবে রেফারির সাড়া মেলেনি। দশম মিনিটে বক্সে রবের্তোর শট আটকে দেন আলাবা।

দুই মিনিট পর প্রথম সুযোগ পায় রিয়াল। ডান দিক থেকে দূরের পোস্টে ভিনিসিউসের উদ্দেশ্যে বল বাড়ান রদ্রিগো, ছুটে গিয়ে বিপদমুক্ত করেন রোনালদ আরাউহো। চতুর্দশ মিনিটে প্রথমবার গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে বার্সেলোনা। আলেহান্দ্রো বাল্দের ক্রসে রাফিনিয়ার হেড ঠেকান থিবো কোর্তোয়া।

২৬তম মিনিটে একে অন্যকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস ও গাভি। প্রথমার্ধের যোগ করা সময়ে রবের্ত লেভানদোভস্কির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন কোর্তোয়া। সেখান থেকেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় রিয়াল। বক্সে বেনজেমার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভিনিসিউসের শট বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে আটকানোর চেষ্টা করলেও গোললাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল। ডান দিক থেকে বল ধরে এগিয়ে লুকা মদ্রিচ পাস দেন বক্সে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। দুই মিনিট পর আরেকটি দারুণ সেভ করেন কোর্তোয়া। বক্সের ভেতর থেকে বাল্দের জোরাল শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।

বার্সেলোনা ম্যাচে ফিরবে কী, ৫৮তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন বেনজেমা। ফঁক কেসিয়ে বক্সে ভিনিসিউসকে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন বেনজেমা। ভিনিসিউসের পাস ধরে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ফাঁকি দেন এই ফরোয়ার্ড।

সবশেষ দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে ১০ গোল করল রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রবিবার লা লিগার ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৬-০ গোলে হারানোর পথে হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন বেনজেমা।

রিয়ালের লিগ শিরোপা ধরে রাখার আশা ফিকে হয়ে গেছে এরই মধ্যে। ২৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ১২ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগে তারা টিকে আছে ভালোভাবেই। এই মাসে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে চেলসির বিপক্ষে।

বাবু/এ আর 




  বিষয়:   বার্সা  রিয়াল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy