ব্রাজিলকে কাঁদিয়ে ‘ফিনালিসিমা’ জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চার মাস পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড (র‍্যাঙ্কিং ৪) আর ব্রাজিল (র‍্যাঙ্কিং ৯)। তার

2023-04-07T11:26:09+00:00
2023-04-07T11:26:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলকে কাঁদিয়ে ‘ফিনালিসিমা’ জিতল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:২৬ এএম   (ভিজিট : ১২৫)
X

চার মাস পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড (র‍্যাঙ্কিং ৪) আর ব্রাজিল (র‍্যাঙ্কিং ৯)। তার আগেই অনুষ্ঠিত হয়ে গেল ফিনালিসিমার ম্যাচটি। ৮৩ হাজারের বেশি দর্শক দুই ফুটবল সেরার ম্যাচ উপভোগ করতে হাজির হয়েছিল। 

এদিন ম্যাচের ২৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। তবে ব্যবধান মাত্র এক গোলের হওয়ায় সব সময়ই সমতায় ফেরার সুযোগ ছিল ব্রাজিলের। আর সেটিই ঘটে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে। ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ।

এরপর ট্রাইবেকারে দুই দলের প্রথম শট জালে প্রবেশের দ্বিতীয়টি দুই গোলরক্ষকই রুখে দেন। এর পর তৃতীয়টি থেকে ইংল্যান্ড গোল করলেও মিস করেন ব্রাজিলের অধিনায়ক রাফায়েলে সুজা। আর আর্পসের ওই একটি সেইভই ইংল্যান্ডকে ম্যাচে রাখে। এরপর চতুর্থ শটটি সফলভাবে জালে জড়িয়ে ইংল্যান্ডকে শিরোপাজয়ের আনন্দে ভাসান কেলি। আর ইংল্যান্ডের মেয়েরা টানা ৩০ ম্যাচ থাকল অপরাজিত।


বাবু/এ আর 




  বিষয়:   ব্রাজিল  ‘ফিনালিসিমা’  ইংল্যান্ড 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy