লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে টিকিট পাওয়া যাবে।শনিবার (৮ এপ্রিল)

2023-04-08T18:46:29+00:00
2023-04-08T18:46:29+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১৫৮)
X


ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে টিকিট পাওয়া যাবে।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য জানান।

তিনি জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সিদ্দিকুর রহমান বলেন, ঈদযাত্রায় ভাড়া বাড়ছে না। কারণ, লঞ্চের যাত্রীর সংখ্যা কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না।

এদিকে, স্পেশাল সার্ভিসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন। তিনি বলেন, চাহিদা থাকলে ঈদের কয়েক দিন বিশেষ ট্রিপ চলবে। আমাদের লঞ্চ প্রস্তুত আছে।

এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদরঘাট এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

-বাবু/এ.এস





  বিষয়:   লঞ্চ  টিকিট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy